আগাম সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে এখন ধান কাটার মৌসুম। কিন্তু এ সময় ঝড়-বৃষ্টি মানেই কৃষকের পাকা ধানে মই। তবে তাঁদের ওই বিপদের আগাম সংকেত দেয় বক পাখি। হাওরের খাল-বিল-জলাশয়ে প্রতিদিন খাবার সংগ্রহে আসে হাজার হাজার বক। ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকলে প্রায় আধা ঘণ্টা আগেই তারা উড়াল দেয় নিজ আবাসস্থলের উদ্দেশে। কৃষকেরাও সেই দৃশ্য দেখে নিরাপদ স্থানে চলে যান। আর এভাবেই বক পাখি কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের আগাম সংকেত দিয়ে থাকে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।