আগামী অর্থবছর ঝুঁকি মোকাবিলার: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামী অর্থবছর আমাদের জন্য ঝুঁকি মোকাবিলার বছর। গত দুটি অর্থবছরে সরকার মন্দা মোকাবিলা করেছে। আর আগামী অর্থবছরে ঝুঁকি মোকাবিলা করবে।’আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।বাজেট নিয়ে বিএনপির সংসদে কথা না বলার প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, মনে হয় সাংগঠনিক ব্যর্থতা থেকে বিএনপির মধ্যে হতাশা জন্মেছে। সে কারণেই তারা সংসদে আসে না। অর্থমন্ত্রী বলেন, ‘বিরোধী দল বিএনপির বাজেট বক্তৃতা এসেছে আমার বক্তৃতার কয়েক ঘণ্টা আগে। তখন বাজেট-সম্পর্কিত সবকিছু প্রেসে চলে গেছে।’তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বারবার তাদের সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন। কিন্তু কী কারণে তারা আসেনি তিনি তা জানেন না। কালো টাকা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কালো টাকা নৈতিকভাবে যথাযথ নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অর্থসচিব মোহাম্মদ তারেক, গভর্নর আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।