আগামী এক মাস রাতে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতুর সংস্কারকাজ আজ শনিবার রাত থেকে শুরু হবে। তাই রেল কর্তৃপক্ষ আজ শনিবার থেকে পরবর্তী এক মাস রাত সাড়ে নয়টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর সূত্রে জানা গেছে, রেল বিভাগের অর্থায়নে আজ ৩০ অক্টোবর থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত তিস্তা রেল সেতুর সংস্কারকাজ চলবে। ফলে এ সময় রাত সাড়ে নয়টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বাস, ট্রাক, ট্রেনসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।লালমনিরহাট রেল বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক পরবর্তী এক মাস যান চলাচলের নতুন সময়সূচি মেনে চলতে সংশ্লি¬ষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।