আগামী এপ্রিলেই ২৫ হাজার টন চাল আমদানি করা হবে: খাদ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চালের বাজার স্থিতিশীল রাখতে এপ্রিলের মধ্যেই বিদেশ থেকে ২৫ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির দরপত্র অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আতপ চাল আমদানির জন্য সিঙ্গাপুর-ভিত্তিক ইন্দো সাইনো ট্রেড প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে কমিটি। আজ রোববার কমিটির এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম কমানোর জন্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৩৯৫ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ৬৮ কোটি ৭৩ লাখ টাকা।অন্য চাল থাকতে কেন আতপ চাল আমদানি করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্য চাল পাওয়া যাচ্ছে না। তা ছাড়া চট্টগ্রাম অঞ্চলে আতপ চালের চাহিদা রয়েছে। পাকিস্তান ও মিয়ানমার থেকে এ চাল আমদানি করা হবে বলেও জানান তিনি।