আগামী জানুয়ারি থেকে বিডিআরে পদোন্নতি ও প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের জানুয়ারি থেকে বিডিআরে পদোন্নতি ও নতুন করে প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।আজ মঙ্গলবার পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের সৈনিক ব্যারাকে অনুষ্ঠিত দরবারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিডিআরের মহাপরিচালক বলেন, সৈনিকদের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এত দিন শুধু ঢাকায় বিডিআরের হাসপাতাল ছিল। এখন দেশে চারটি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ১০০ শয্যার একটি হাসপাতাল স্থাপন করা হবে। বিডিআরের সন্তানদের জন্য ঢাকায় ছাত্রাবাস নির্মাণ করা হবে। এই ছাত্রাবাসে বিডিআরের সন্তানেরা বিনা মূল্যে অবস্থান করতে পারবে।এ সময় বিডিআরের পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল মো. হাফিজুর রহমান, রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান, রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালেহ আহমাদসহ বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।