আগামী জানুয়ারির মধ্যে অনলাইনে দরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কেনাকাটায় জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার আগামী জানুয়ারি মাসের মধ্যে অনলাইনে (ই-টেন্ডারিং) দরপত্র-প্রক্রিয়া চালু করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে চারটি সরকারি সংস্থার ২০টি অফিসে অনলাইনে দরপত্র চালু করা হবে। এগুলো হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, পল্ল¬ী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং পানি উন্নয়ন বোর্ড।এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ আজ বুধবার সংবাদ সংস্থা বাসসকে এ কথা জানান। তিনি বলেন, ই-ক্রয় পদ্ধতিসংক্রান্ত (ইজিপি) গাইডলাইন চূড়ান্ত করার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে। গত ২২ আগস্ট এ সংক্রান্ত গাইডলাইনের ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।অমূল্য কুমার দেবনাথ জানান, এ কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের প্রতিনিধি ও ঠিকাদারেরা অংশগ্রহণ করেন। তাঁদের মতামত যাচাই-বাছাই করে বিধিমালার খসড়া প্রস্তুত করা হচ্ছে।আগামী ডিসেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদের বৈঠকে বিধিমালাটি অনুমোদন পাবে বলে অমূল্য কুমার দেবনাথ আশা প্রকাশ করেন।—বাসস