আগামী তিন বছরে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হব: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাংলাদেশ আগামী তিন বছরে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত দুই বছরে এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যোগ করতে পেরেছে।আজ মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিঁড়া ও বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামাত জোট সরকারের সময় পল্লী বিদ্যুতের কোনো উন্নয়ন না হওয়ায় আমরা পল্লী বিদ্যুত্ থেকে অনেক পিছিয়ে পড়েছিলাম। আমরা এ বছরের শেষ দিকে আরও ৬০০ মেগাওয়াট এবং আগামী তিন বছরে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হব।’গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা মেটাতে সদর উপজেলার হরিদাসপুরে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনকেন্দ্রের কাজ শেষের পথে। বিদ্যুেকন্দ্র চালু হলে গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা পূরণ হবে। সেই সঙ্গে নতুন নতুন এলাকা বিদ্যুত্-সংযোগের আওতায় আসবে।ছাগলছিঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান রবিউল আলম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহ আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি মো. শাহাবুদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।