আগামী তিন মাসের মধ্যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেছেন, আগামী তিন মাসের মধ্যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। এ লক্ষ্যে এফবিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয় একসঙ্গে বাজার পর্যবেক্ষণ করে যাচ্ছে। যদি কোনো ব্যবসায়ী পণ্য মজুদ করে দ্রব্যের দাম বাড়ান, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কে আজাদ এ কথা বলেন।এ কে আজাদ আরও বলেন, মনিটরিং ফোর্স নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। আমদানিকারক প্রতিষ্ঠান কত দামে পণ্য ক্রয় করছে এবং কত দামে বাজারে পণ্য বিক্রি করছে, তা সারা দেশে জেলা প্রশাসক ও চেম্বারের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।