আগামী বছর ছবিটির কাজ শুরু করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ম্যাডভাই। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন কাজী আমিরুল ইসলাম। নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান। কথা হলো তাঁর সঙ্গে।এখন কী নিয়ে ব্যস্ত?বাসায় আছি। গত কয়েক দিন নির্বাচন নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আবার শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছি।কিসের নির্বাচন?ঢাকা ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য হয়েছি। পরপর তিনবার আমি এই পদে নির্বাচিত হলাম। ঢাকা ক্লাব দেশের অভিজাত একটি ক্লাব। ঢাকার অনেক বিশিষ্টজনের সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা হয়। এখানে তাঁদের সঙ্গে থেকে কাজ করার মাধ্যমে এক ধরনের আনন্দ পাই। তাই এই নির্বাচনে অংশ নিই।ভবিষ্যতে আপনাকে জাতীয় কিংবা স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনে অংশ নিতে দেখা যাবে?আসলে এখন সে রকম কিছু ভাবছি না। আর ভবিষ্যতের কথা তো এখনই বলা যায় না। এখন যে কাজটা করছি, সেটা আরও বেশি সৎ থেকে করতে চাই।আপনি এখন ‘ম্যাডভাই’, ‘গ্র্যাজুয়েট’ ও ‘হাতের রেখা কথা বলে’ নাটকে কাজ করছেন। প্রতিটি চরিত্রই আলাদা। এটা কীভাবে করছেন?প্রতিটি নাটকের চরিত্রকে বোঝার চেষ্টা করি। ওই চরিত্রের মানুষের সন্ধান করি। কখনো কখনো তাদের সঙ্গে মেলামেশা করি। আর এসব করার কারণ হলো, নাটকের চরিত্রটিকে ফুটিয়ে তোলা। আসলে একজন অভিনেতা তখনই সার্থক হয়, যখন সে নিজে চরিত্রের সঙ্গে মিশে যেতে পারে। দর্শক তখন সেই চরিত্র নিয়ে আলোচনা করে।নতুন কী কাজ করছেন?ভালোবাসা দিবসের জন্য আমি মোটরসাইকেল নামে নাটক নির্মাণ করব। এটি লিখেছেন পুলক। মেয়েটির খুব ইচ্ছা, সে তার প্রেমিকের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে বেড়াবে। কিন্তু ছেলেটির কোনো মোটরসাইকেল নেই। মোটরসাইকেল কেনার জন্য ছেলেটি কঠিন পরিশ্রম করে। যখন ছেলেটি মোটরসাইকেল কেনে, তখন মেয়েটির মন চলে যায় গাড়ির দিকে। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।‘গিরগিটি’ সিনেমার কী খবর?সৈয়দ মনজুরুল ইসলাম স্যার তো মোটামুটি চিত্রনাট্যটি দাঁড় করিয়েছেন। এখন আরও কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী বছর ছবিটির কাজ শুরু করব।অনেক দিন তো নতুন কোনো ছবিতে অভিনয় করছেন না।প্রজাপতি ছবিতে কাজ করেছি। সামনে এটি মুক্তি পাবে। আরও দু-একটি ছবিতে অভিনয়ের আলোচনা চলছে, তবে কোনোটাই চূড়ান্ত হয়নি।