পাট মন্ত্রণালয় চলতি অর্থবছরে তিন লাখ ৬০ হাজার টন কাঁচা পাট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে আজ সংসদে জানিয়েছেন পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।গত অর্থবছরের প্রথম ১০ মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে তিন হাজার ২৮১ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়েছে বলে সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন পাটমন্ত্রী।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ ইমাজউদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ২০০৯-২০১০ অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশ পাট রপ্তানি করে ৯৮০ কোটি ৬৮ লাখ টাকার এবং পাটজাত দ্রব্য রপ্তানি করে দুই হাজার ৩০১ কোটি ১৪ লাখ টাকার।সাংসদ বেগম নিলুফার চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী দরিদ্র ও প্রান্তিক তাঁতিদের জন্য চলতি মূলধন দেওয়ার লক্ষ্যে ৫০ কোটি টাকা ব্যয়ে তাঁতিদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।