আগামী বছরই এগমন্ট গ্রুপের সদস্য হতে পারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রাপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিকভাবে তথ্য আদান-প্রদানের জন্য গঠিত এগমন্ট গ্রুপের সদস্য পদ আগামী বছরই পেতে পারে বাংলাদেশ। এ জন্য বিভিন্ন শর্ত ইতিমধ্যেই পূরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান অাজ রোববার এ তথ্য জানিয়েছেন। রাজধানীর একটি হোটেলে ‘ক্ষুদ্র অর্থায়ন নিয়ন্ত্রণবিধি: কার উপকার?’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।গভর্নর জানান, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে মুদ্রাপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় এগমন্ট গ্রুপের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন চাওয়া হয়েছে। আতিউর রহমান বলেন, ইতিমধ্যে মালয়েশিয়া ও থাইল্যান্ড বাংলাদেশের পৃষ্ঠপোষক (স্পন্সর) হয়েছে।