আগামী বছরই শুরু হচ্ছে বাস র‌্যাপিড ট্রানজিটের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর থেকে হজরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিটের (বাসের স্বতন্ত্র লেন) নির্মাণকাজ আগামী বছরের মার্চে শুরু হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এই প্রকল্পটির কাজ ২০১৬ সালের মধ্যে শেষ করা হবে।আজ বৃহস্পতিবার এডিবির ভাইস প্রেসিডেন্ট জিয়াও ঝুর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানান।প্রতিনিধিরা জানান, প্রায় ২২৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত মানুষের যাতায়াত সহজ ও সুন্দর হবে। এই প্রকল্পের আওতায় গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে সাতটি উড়ালসেতু নির্মিত হবে। এই পথে চলবে ৫০টিরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত আর্টিকুলেটেড বাস (জোড়া লাগানো বাস)। এই পথটি দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজও একই সঙ্গে শুরু হবে বলে তাঁরা জানান। বাস র‌্যাপিড ট্রানজিট বাস্তবায়িত হলে এই পথে প্রতি ঘণ্টায় ২০-২৫ হাজার যাত্রী খুব সহজে যাতায়াত করতে পারবে। বাসস।