প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের মধ্যে ১০ হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যাবে। টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) সাশ্রয়ী দামের এ ল্যাপটপ তৈরির কাজ শুরু করেছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সিরাজুল আকবরের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এ কথা বলেন। এর আগে বিকেল সোয়া চারটায় সংসদের অধিবেন শুরু হয়। অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য আলী আশরাফ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ল্যাপটপ সাধারণের হাতে পৌঁছে দিতে স্বল্প মূল্যে তা দেশে উত্পাদনের উদ্যোগ নিয়েছে। যাতে ছাত্রছাত্রীরা সুলভ মূল্যে ল্যাপটপ ব্যবহার করতে পারে।