আগামী মাসে ঢাকায় আসতে পারেন মিয়ানমারের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইন আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ কথা জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, এ সফর আয়োজনে মিয়ানমার ও বাংলাদেশের কর্মকর্তারা সুবিধাজনক তারিখ নির্ধারণে কাজ করছেন। তবে মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইন আগামী ১৩ থেকে ১৬ মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন।২০১১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সফর করেন। এ সময় তিনি মিয়ানমারের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর আমন্ত্রণে সাড়া দিতেই উ থেইন সেইন বাংলাদেশ আসবেন। উ থেইন সেইনের এই সফরের উদ্দেশ্য হবে—দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কে আরও দৃঢ় এবং বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করা। মিয়ানমারের প্রেসিডেন্টের এ সফরের সময় বাণিজ্যসহ বেশ কয়েকটি চুক্তি হতে পারে বলে আশা করছে বাংলাদেশ।