আগামী রোববার নবম সংসদের ৭ম অধিবেশন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আগামী রোববার বিকেল চারটায় শুরু হচ্ছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে কার্যউপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ এবং কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী রোববার স্পিকার মো. আবদুল হামিদের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সংসদ থেকে আরও জানানো হয়, ইতিমধ্যে আসন্ন অধিবেশনের জন্য প্রশ্নসহ কার্যপ্রণালি বিধির বিভিন্ন ধারায় বেশ কয়েকটি নোটিশ জমা পড়েছে। এ ছাড়া সংসদ সচিবালয়ের আইন শাখায় পুরোনো বিলের পাশাপাশি বেশ কয়কটি নতুন বিলও জমা পড়েছে।এর আগে গত ৬ অক্টোবর জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয়। এই অধিবেশনের ১১ কার্যদিবসে মোট ২২টি সরকারি বিলের মধ্যে ১৩টি পাস হয়।—বাসস