আগামী সাত দিন মমতা দিন-রাত কাজ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী সাত দিন তিনি দিন-রাত কাজ করে যাবেন। শনি ও রোববার কোনো ছুটি নেবেন না বলেও জানিয়েছেন তিনি।আজ শুক্রবার রাজভবনে শপথ নেওয়ার আগে নিজ বাড়ির সামনে উপস্থিত জনগণের সামনে তিনি এ কথা বলেন।অর্থনীতি দেউলিয়া অবস্থায় পৌঁছে গেছে উল্লেখ করে মমতা বলেন, তাঁর এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। এ ছাড়া জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সপ্তাহের একটি দিন নির্ধারণ করবেন বলেও জানিয়েছেন তিনি। পিটিআই।