আগামী সোমবার পঞ্চম আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান আগামী সোমবার বিকেলে ‘পঞ্চম আদমশুমারি ও গৃহ গণনা-২০১১’-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবেন। রাষ্ট্রপতি কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বঙ্গভবন থেকে ওয়েবসাইটে ক্লিক করে দেশের সব জেলার মোট জনসংখ্যা, নারী-পুরুষের সংখ্যা, বাসগৃহ ও পরিবারের সংখ্যা এবং জনসংখ্যা বৃদ্ধির হার প্রকাশ করা হবে। খবর বাসসের।পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানালে তিনি এতে সম্মতি জানান।রাষ্ট্রপতি অল্প সময়ে সফলতার সঙ্গে বিভিন্ন তথ্যসমৃদ্ধ আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।