আগামী ১৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ূন কবির সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ দেওয়া-নেওয়া মামলার তদন্ত প্রতিবেদন আজ রোববার দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মহানগর হাকিম ইসমাইল হোসাইন আগামী ১৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।আজ রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য দিন ধার্য ছিল। এর আগে আরও আটবার আদালত সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।সাব্বির হত্যা মামলা থেকে আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরের নাম বাদ দিতে তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় এ মামলা করে। মামলায় বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, বসুন্ধরার সাবেক নির্বাহী পরিচালক আবু সুফিয়ান ও কাজী সলুিমল হক ওরফে ইকোনো কামাল। আসামিদের বিরুদ্ধে ঘুষ আদান-প্রদান ও সংরক্ষণ এবং পরস্পরকে সহায়তা করার অভিযোগ আনা হয়।আদালত সূত্র জানায়, এ মামলায় আহমেদ আকবর সোবহান ছাড়া অন্য আসামিরা জামিনে। তবে আজকের দেওয়া আদেশে আহমেদ আকবর সোবহানের নাম উল্লেখ নেই। অন্য আসামিদের সম্পর্কে আদালতের আদেশের বলা হয়, আসামি বাবর, আবু সুফিয়ান ও কাজী সলিমুল এ মামলায় জামিনে। বাবর অন্য মামলায় কারাগারে আটক। কাজী সলিমুল হক আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।মামলার বিবরণে জানা যায়, হুমায়ূন কবির সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই দিবাগত রাতে নৃশংসভাবে খুন হন। ওই দিন সাব্বিরের হত্যাকাণ্ডে সানবীর জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। এ কারণে তাঁর বিরুদ্ধে পুলিশ একটি হত্যা মামলা করে। সাব্বির ওই হত্যা মামলা থেকে সানবীরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে বাবর বসুন্ধরার মালিকের কাছে ১০০ কোটি টাকা ঘুষ দাবি করেন। ৫০ কোটি টাকা দেওয়া হলে এই মামলা থেকে সানবীরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন বলে উভয় পক্ষের মধ্যে দফারফা হয়। বসুন্ধরা গ্রুপের সঙ্গে এই লেনদেন হয় বেইলি রোডে বাবরের সরকারি বাসভবনে।