আগামী ৫ ডিসেম্বর সংসদের সপ্তম অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ ডিসেম্বর বিকেল চারটায় নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আজ সোমবার এ অধিবেশন আহ্বান করেছেন।জানা গেছে, সংসদের এ অধিবেশন হবে সংক্ষিপ্ত। এক থেকে দেড় সপ্তাহ সময় ধরে চলবে এ অধিবেশন। নিয়ম অনুসারে এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়। সংসদ ভবন সূত্র জানায়, গত ৬ অক্টোবর সংসদের শরত্কালীন অধিবেশন শেষ হয়। ১১ কার্যদিবসের ওই অধিবেশনের পুরোটাই অনুপস্থিত ছিল প্রধান বিরোধী দল বিএনপি। এ নিয়ে টানা গড়ে ৪৪ কার্যদিবস সংসদের বাইরে রয়েছেন বিরোধী দলের সদস্যরা। বর্তমান সংসদের ছয়টি অধিবেশনের ১৬৯ কার্যদিবসে বিরোধীদলীয় সাংসদেরা গড়ে উপস্থিত ছিলেন মাত্র ৪৬ দিন। আর এ সময়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংসদে গেছেন মাত্র পাঁচ দিন।