আগামী ৯ মে প্রতিবাদী নারী গণসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ মে বৃহস্পতিবার প্রতিবাদী নারীদের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। রাজধানীর তোপখানা রোডে (কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত) বেলা তিনটায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।প্রতিবাদী নারী গণসমাবেশের কার্যকরী কমিটির আজ মঙ্গলবারের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়। প্রতিবাদী নারী গণসমাবেশের পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই—এই দাবিতে ২৭ এপ্রিল সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাভারে ভবনধসে পোশাকশিল্পের শ্রমিকদের হতাহতের ঘটনায় সমাবেশ স্থগিত করা হয়েছিল।