প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে বিরাজমান তীব্র পানিসংকট মোকাবিলার জন্য আগামীকাল বুধবার থেকে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে। এর আগে সিদ্ধান্ত হয়েছিল, এই সংকট নিয়ন্ত্রণে সেনাবাহিনী ১ এপ্রিল থেকে দায়িত্ব নেবে। কিন্তু সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানের কারণে সেনাবাহিনী স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা ওয়াসার কাছে ১ এপ্রিল থেকে এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে জানায়, ৭ এপ্রিল থেকে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে।সেনাসদস্যরা ওয়াসার জরুরি নিয়ন্ত্রণকক্ষ ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে নিয়োজিত হবেন। তাঁরা বিভিন্ন পাম্পস্টেশনে ঝটিকা সফর ও পানি সরবরাহের কাজ তদারক করবেন। আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।