আগামীকাল দীপাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার উদযাপিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উত্সব শ্যামাপূজা (কালীপূজা)।শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতির প্রতীক। ন্যায়ের জয় ও পারলৌকিক অন্ধকার সরিয়ে ফেলার প্রতীকস্বরূপ শ্যামা পূজা হচ্ছে আলোর উত্সব। এ জন্য শ্যামাপূজাকে দীপাবলিও বলা হয়।অশুভের বিরুদ্ধে ধর্মের জয় ও আলোর মহিমা প্রকাশের জন্য এই উত্সব পালন করা হয়।শ্যামাপূজায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের নামে প্রদীপ প্রজ্বলন করে এই উত্সব পালন করে থাকে।এ উপলক্ষে আগামীকাল মধ্যরাত থেকে শ্যামাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। বিভিন্ন মন্দির ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।ঢাকায় রামকৃষ্ণ মিশন, ঢাকেশ্বরী মন্দির, বনগ্রাম রোডের রাধা-গোবিন্দ জিও ঠাকুর মন্দির, সিদ্ধেশ্বরী কালীবাড়ি, রাজারবাগ বরেদ্বশ্রবা কালীমাতা মন্দির, রমনা কালী মন্দির, রামসীতা মন্দির, পোস্তাগোলা জাতীয় মহাশ্মশান, লালবাগ শ্মশান, বনগ্রাম তরুণ সংসদ, ঠাটারিবাজার শিবমন্দির, তাঁতীবাজার, শাঁখারীবাজার, রাধা মাধব মন্দিরে এই শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। —বাসস