আগামীকাল মুক্তিযোদ্ধা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় ও সমাজ জীবনের সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মর্যাদা, অধিকার ও সম্মান নিশ্চিত করার দাবিতে আগামীকাল বুধবার দেশব্যাপী জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালন করবে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন জাতীয় কমিটি।আজ জাসদ কেন্দ্রীয় দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আগামীকাল সকাল আটটায় মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় মুক্তাঙ্গনে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং সমাবেশ শেষে শোভাযাত্রাসহ বঙ্গবন্ধুর ৭ মার্চের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ২০০৪ সালের ১২ জানুয়ারি পল্টন ময়দানে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উদযাপনের জন্য মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, আবদুর রাজ্জাক, রাশেদ খান মেনন, আবদুল জলিল ও হাসানুল হক ইনুকে সদস্য করে মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি গঠিত হয়। ওই বছর থেকেই প্রতিবছর ১ ডিসেম্বর জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস উদযাপিত হয়ে আসছে।জাতীয় কমিটির পক্ষে হাসানুল হক ইনু আজ এক বিবৃতিতে সব জেলা-উপজেলার সবাইকে দেশব্যাপী মুক্তিযোদ্ধা দিবস পালনের আহ্বান জানিয়েছেন। —বাসস।