আগামীকাল শেষ হবে দ্বিতীয় প্রাইমারি গণিত ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের মাধ্যমে প্রাইমারি ক্যাটাগরি থেকে বাছাইকৃত ২৬ জন শিক্ষার্থীকে নিয়ে ২৪ মার্চ ঢাকার আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে শুরু হয়েছে দ্বিতীয় প্রাইমারি গণিত ক্যাম্প। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার সুবিন ও সাধারণ সম্পাদক মুনির হাসানের পরিচালনায় ক্যাম্পটি শেষ হবে আগামীকাল সোমবার। ক্যাম্পে গণিতের বিভিন্ন দিক ছাড়াও বীজগণিত, জ্যামিতি, কম্বিনেটরিক্স এবং গণিত অলিম্পিয়াডের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও সর্বাধিক প্রচারিত পত্রিকা প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দ্বিতীয় প্রাইমারি গণিত ক্যাম্পটি আয়োজন করেছে।