আগামীকালের হরতাল স্থগিত করেছে শিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল রোববারের হরতাল স্থগিত করেছে ইসলামী ছাত্রশিবির। দাবি আদায় না হলে ৩ জুলাই থেকে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। সংগঠনের সেক্রেটারি জেনারেল আব্দুল জব্বার এক বিবৃতিতে এ কথা জানান।এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে শিবির শনিবার সংগঠনের সভাপতি দেলাওয়ার হোসেনসহ আটক নেতাদের মুক্তিসহ কয়েকটি দাবিতে দেশব্যাপী বিক্ষোভ এবং এর মধ্যে দাবি আদায় না হলে ৩০ জুন হরতাল পালনের ঘোষণা দিয়েছিল।