আগামীর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চায়েতের এসব উন্নয়নমূলক কাজে শুরু থেকেই আছেন কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম। তিনি ডিসিসির ৭৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরও। কিন্তু নিজেকে পঞ্চায়েতের সভাপতি বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি জানান, এলাকার উন্নয়নে পঞ্চায়েতের কাজে আরও গতি প্রয়োজন। প্রয়োজন ঢাকার প্রতিটি এলাকা থেকে এমন কিছু উন্নয়নমূলক কাজ। কলতাবাজার পঞ্চয়েত কমিটির উন্নয়ন দেখে যদি অন্য এলাকায়ও এমন উদ্যোগ নেওয়া হয়, তবেই তাঁদের শ্রম সার্থক হবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ঢাকার পঞ্চায়েতের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছেন তাঁরা। এভাবে পুরান ঢাকার প্রতিটি এলাকায় পঞ্চায়েত সক্রিয় হলে পঞ্চায়েত প্রথা আবার তার হারানো গৌরব ফিরে পাবে। আর পঞ্চায়েত সক্রিয় হলে নগর থেকে দারিদ্র্যও দূর হবে। এর মাধ্যমে ঢাকার আদি পরিবারগুলো বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে।