আগারগাঁও বস্তির আগুন নিভেছে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁও বস্তির আগুন নেভানো হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের পাশের ওই বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, এই বস্তিতে তিন শতাধিক ঘর রয়েছে। সবগুলো ঘরই বাঁশের বেড়া ও টিনের চালা দিয়ে তৈরি। বাতাসের কারণে আগুন প্রায় পুরো বস্তিতেই ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট অনেকক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) ভরত চন্দ্র বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, বাতাসের কারণে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা আবদুল আলীম জানান, আগুন নিভে গেছে। এখন ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে।