আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে আজ শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় আওয়ামী লীগের নেতা ফজলুল হক (৪৫) নিহত হয়েছেন। তিনি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশীদ জানান, আজ বেলা একটার দিকে বিজ্ঞান জাদুঘরের পাশে বায়তুল জামে মসজিদের সামনে থেকে দুই-তিনটি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা ফজলুল হককে তুলে বিজ্ঞান জাদুঘরের সামনে নিয়ে আসে। সেখানে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক ফজলুলকে মৃত ঘোষণা করেন।প্রসঙ্গত, গত সপ্তাহে একই ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ হাজি (৬৫) গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিত্সাধীন।