আগারগাঁওয়ে ওয়ার্ড আ.লীগের নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে ঢাকা সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ হাজি (৬৫) গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মহাখালীর বক্ষ্যব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ শনিবার সন্ধ্যায় নগরের আগারগাঁওয়ের বিএনপি বাজার সমিতির কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে করে আহত করে। পুলিশ জানিয়েছে, রাজধানীতে সবচেয়ে বড় মাদকদ্রব্যের ব্যবসায়ী হিসেবে নুর মোহাম্মদের পরিচিতি রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগারগাঁওয়ের বিএনপি বাজার সমিতির কার্যালয়ে নুর মোহাম্মদ বসেছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী ওই কার্যালয়ে ঢুকে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর হাতে ও পায়ে গুলি লাগে। আহত অবস্থায় প্রথমে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পর তাঁকে বক্ষ্যব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর চিকিত্সা চলছিল।