আগারগাঁওয়ে ৩০ পাসপোর্ট দালালের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ মানুষকে পাসপোর্ট দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে ৩০ জন দালালকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ওই ৩০ জন দালালকে আটক করে র্যাব-২-এর জ্যেষ্ঠ পুলিশ সুপার বশির আহমেদের নেতৃত্বে একটি দল। পরে আটক দালালদের স্বীকারোক্তিতে সবাইকে এক মাস করে কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। বশির আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, ঢাকার বাইরে থেকে আসা পাসপোর্ট-প্রত্যাশীদের এই দালারেরা ফাঁদে ফেলত। দ্রুত পাসপোর্ট দেওয়ার কথা বলে তারা জনপ্রতি তিন থেকে পাঁচ হাজার নিয়ে টালবাহানা করত। অনেক সময় পাসপোর্টের ফরম পূরণের কথা বলে টাকা নিয়ে এরা গা ঢাকা দিত বলে জানান বশির আহমেদ।