আগুন আতঙ্কে আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আটজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এলিফ্যান্ট রোড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ২/বি এলিফ্যান্ট রোডে নাসা গ্রুপের ইস্টার্ন লাইফ নিটওয়্যার অবস্থিত। ছয়তলা ওই ভবনের ষষ্ঠ তলায় আগুনের সামান্য ধোঁয়া বের হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত আটজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।