আগুন ও চৈতীর ‘ভয়েস অব এলাকা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইতে গাইতে গায়েন—এমন ভাবনা নিয়েই এলাকার বড় ভাই মনা সংগীত সাধন শুরু করে। সম্পূর্ণ বেসুরো গলায় গান গেয়ে মনা ভাই সবাইকে তাক লাগিয়ে দেয়। জানা যায়, টেলিভিশনে বিভিন্ন রিয়েলিটি শো দেখে মনা ভাইয়েরও গায়ক হওয়ার সাধ জেগেছে। তাঁর সঙ্গে যুক্ত হয়েছে এলাকায় নতুন আসা মেয়ে পিংকির প্রতি মনা ভাইয়ের গভীর আবেগ। কানে হেডফোন লাগিয়ে ঘোরা পিংকি গান পছন্দ করে ভেবে সুরের রাজত্ব ও রাজকন্যাকে নিজের করে নিতে চান মনা ভাই। তাঁর আগ্রহকে আরও বাড়িয়ে দিতে মনা ভাইয়ের সাগরেদরা এলাকায় এক রিয়ালিটি শোর আয়োজন করে। নাম দেয় ‘ভয়েস অব এলাকা’। এসব কর্মকাণ্ড নিয়ে নির্মিত হলো নাটক ভয়েস অব এলাকা। নাটকটি লিখেছেন ইশতিয়াক আহমেদ। পরিচালনা করেছেন ইসহাক ফারুকী।নাটকটিতে মনা চরিত্রে কণ্ঠশিল্পী আগুন ও পিংকি চরিত্রে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার চৈতী।