আগুনে পুড়ে গেছে ৫০টি ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন রউফাবাদের মির্জাপাড়া এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত ৫০টি ঘর। আজ রোববার সন্ধ্যার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমিন জুট মিলের উত্তর পাশে মির্জাপাড়ায় রোকেয়া ও সোনা মিয়ার বস্তিতে আগুন লাগে। আগুনে প্রায় ৫০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’দমকল বাহিনীর ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন জানান, আগুনে সব পুড়ে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। এই শীতে তাঁদের দুর্ভোগ বাড়ল।