আগুনে পুড়ে তিন বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে অগ্নিদগ্ধ হয়ে তিন বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাসাইল এলাকার সাত্তার মিয়ার ভাড়া বাসায় আগুন লাগে। এতে তাঁর তিন মেয়ে আগুনে পুড়ে মারা যায়।নিহত তিন বোন—দিতি আক্তার (৬), লামিয়া আক্তার (৩) ও জান্নাত বেগম (৬ মাস)। নিহতদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাত্তার মিয়া দীর্ঘদিন ধরে বাসাইল এলাকার সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি রিকশার গ্যারেজে কাজ করেন। গতকাল রাত ১১টার দিকে বিদ্যুত্ চলে যাওয়ার পর শিশু তিনটির মা নূরজাহান ঘরে কুপি জ্বালান। এরপর দিতি, লামিয়া ও জান্নাতকে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে দিয়ে তালা লাগিয়ে তিনি স্বামীর খোঁজে গ্যারেজে যান। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা কুপি থেকে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতরে থাকা শিশু তিনটি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তিন মেয়ে হারিয়ে সাত্তার মিয়া বিলাপ করে বলছিলেন, ‘কী থেকে কী হয়ে গেল। কিছুই বুঝতে পারতেছি না!’নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপি থেকে ঘরে আগুন লেগেছে। আর এই আগুনে পুড়ে শিশুদের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।