আগুনে পুড়ছে রায়েরবাজারের বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাজারের বৌবাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বস্তির অনেক ঘর পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, আট থেকে ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নেভানোর জন্য কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।