আগুনে পুড়েছে পোশাক ও সরঞ্জাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বড়বাড়িতে একটি নিটওয়ার কারখানায় আজ শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার বেশ কিছু তৈরি পোশাক ও পোশাক তৈরির সরঞ্জাম পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলায় আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় রূপা গ্রুপের রূপা নিটওয়ার কারখানার দোতলার ফিনিশিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। শিগগিরই এ আগুন পুরো সেকশনে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিট ধরে চেষ্টা চালানোর পর আগুন নেভানো সম্ভব হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে।