আগুনের ব্যবস্থা করুন, খেতে তো হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ঢাকায় যাঁরা এখনো গ্যাসের সংযোগ পাচ্ছি না, তাঁদের যে কী পরিমাণ কষ্ট হচ্ছে, তা বোধ হয় কেউ বোঝার চেষ্টা করছেন না। সরকার গ্যাস ও বিদ্যুতের সংযোগ দেওয়া বন্ধ রেখেছে নতুন বাসাবাড়িতে। এতে এক ধরনের বৈষম্যই হচ্ছে। তা হলো, যাঁরা গ্যাসের সংযোগ পেয়েছেন, তাঁরা ৪০০ টাকায় দুটি চুলা ব্যবহার করছেন। তা হচ্ছে মিটার ছাড়া পরিমাণে বেশি গ্যাস খরচ হচ্ছে। আর যাঁরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন, তাঁরা ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকায়ও সুবিধামতো গ্যাস ব্যবহার করতে পারছেন না। পৃথিবীর কোনো দেশে এ রকম নেই। গ্যাস সরবরাহ করার শুরু থেকেই যদি মিটার দেওয়া হতো, তাহলে আর আমাদের এত কষ্ট করতে হতো না। এখনো যদি সরকার আগে যাঁদের গ্যাসের সংযোগ দেওয়া আছে, তাঁদের নিজস্ব খরচে মিটার লাগানো বাধ্যতামূলক করে এবং নতুন সংযোগ দেয়, তা হলে এখনো গ্যাস অবশিষ্ট যা আছে, তাতে আমাদের কোনো সমস্যাই হবে না। আমাদের গ্যাসসম্পদ রক্ষা করা হোক। বিদ্যুৎ ও গ্যাসলাইনের অবিলম্বে নতুন সংযোগ দেওয়া হোক। হুরের নাহার বেগমগৃহিণী, ঢাকা।