আগে পুরোনো ছবির কাজ পরে নতুন ছবির কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো ছবির কাজ শেষ না করে নতুন কোনো ছবিতে কাজ করতে পারবেন না শাকিব খান। শাকিবকে নিয়ে ছবি নির্মাণ করছেন এমন কয়েকজন প্রযোজকের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিকেলে এফডিসিতে বৈঠক করেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানা। তিনি বলেন, ‘প্রযোজকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, কোনো কোনো ছবিতে শাকিবের তিন থেকে চার দিন, আবার কোনো ছবিতে দুই দিনের কাজ বাকি আছে। শাকিবের সঙ্গেও আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুরোনো ছবির কাজ করে তবেই নতুন কাজ শুরু করবে সে।’তিনি আরও বলেন, ‘শাকিব শুক্রবার কোনো কাজ করবে না। সময়মতো শুটিং স্পটে আসতে হবে এবং রাত ১১টার মধ্যে কাজ শেষ করতে হবে।’এই সিদ্ধান্তের ব্যাপারে শাকিব বললেন, ‘আমার কিছু বলার নেই। সোহেল রানা আমাদের সবার অভিভাবক। তিনি যা বলবেন সেটাই মেনে নেব।’