আগে প্রশ্ন বুঝো, তারপর উত্তর লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষকসেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। সাধারণ বিজ্ঞান বিষয়টি আসলে একের মধ্যে অনেক। এখানে তিনটি বিভাগে প্রশ্ন থাকবে। ‘ক’ বিভাগে অন্তর্ভুক্ত থাকবে জীববিজ্ঞান, ভূগোল, প্রাকৃতিক দুর্যোগ, জনসংখ্যা ও পরিবেশ! ‘খ’ বিভাগে থাকবে পদার্থবিজ্ঞান এবং ‘গ’ বিভাগে থাকবে রসায়নবিজ্ঞান। ‘ক’ বিভাগে চারটি এবং ‘খ’ ও ‘গ’ বিভাগে তিনটি করে প্রশ্ন থাকবে। প্রতিটি বিভাগ থেকে দুটি করে প্রশ্নের উত্তর দিতে হবে।প্রতিটি প্রশ্নে চারটি স্তর থাকবে। এ চারটি স্তর হচ্ছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর চিন্তন-দক্ষতা। স্তরগুলোকে কাঠিন্যের ক্রমানুসারে বিন্যস্ত করা হয়েছে। জ্ঞান স্তর: এ স্তরে তোমরা আগে জানা কোনো কিছু স্মরণ করতে পারবে। এর মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত সেগুলো হলো: সাধারণ শব্দ, বিশেষ তথ্য, তত্ত্ব, পদ্ধতি, প্রক্রিয়া, ধারণা, নীতিমালা ইত্যাদি মনে করা বা চিনতে পারা।উদাহরণ: জনসংখ্যা কী?সম্ভাব্য উত্তর: একটি দেশে নারী, পুরুষ, আবালবৃদ্ধবনিতা যত লোক বাস করে তাদের সমষ্টিকেই বলা হয় ওই দেশের জনসংখ্যা। অনুধাবন স্তর: অনুধাবন হলো কোনো বিষয়ের অর্থ বোঝার দক্ষতা। তা হতে পারে তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারা। এ স্তরে তোমরা প্রশ্ন বুঝতে পারলেই উত্তর ব্যাখ্যা করতে পারবে।উদাহরণ: শব্দ উৎপন্ন হওয়ার কারণ বুঝিয়ে লেখো। সম্ভাব্য উত্তর: যেকোনো বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। একটি বস্তু যতক্ষণ কাঁপতে থাকে ততক্ষণ শব্দ শোনা যায়, কম্পন থেমে গেলে শব্দও থেমে যায়।এই উত্তরটিতে জ্ঞানের অংশটি ছিল বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। যা তোমরা মনে করতে পেরেছ। প্রয়োগ স্তর: প্রয়োগ বলতে বোঝায় আগের শেখা বিষয়কে নতুন কোনো পরিস্থিতিতে ব্যবহার করার দক্ষতা। আইন, বিধি, তত্ত্ব, সূত্র, নিয়ম, পদ্ধতি, ধারণা, নীতি ইত্যাদির প্রয়োগ হতে পারে।উদাহরণ: একটি পুকুরে বাস্তুসংস্থানের চিত্রে জলজ উদ্ভিদকে ‘এ’ দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে—চিত্র এ-এর অনুপস্থিতিতে কী সমস্যা সৃষ্টি হবে?উচ্চতর চিন্তন-দক্ষতা স্তর: উচ্চতর চিন্তন-দক্ষতা বলতে বোঝায় কোনো বিষয়ের বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। কোনো সমগ্র বিষয়, ধারণা বা বিষয়বস্তুকে বিভিন্ন উপাদান বা অংশে বিভক্ত করা এবং তাদের মধ্যে সম্পর্ক চিহ্নিত করা।উদাহরণস্বরূপ—একটি পুকুরের বস্তুসংস্থানের চিত্রে একটি বড় মাছকে ‘বি’ দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে, চিত্র ‘বি’-এর সংখ্যা বেড়ে গেলে বাস্তুসংস্থানটির অবস্থা কী হবে? পাঠ্যবই খুব মনোযোগ সহকারে পড়ে তোমরা নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নেবে। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক।