আগে বুঝে নাও প্রশ্ন, পরে লেখো উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। ইংরেজি বিষয়ে কীভাবে উত্তর লিখবে, তা জেনে নাও।প্যাসেজ পড়ো: প্রশ্নের শুরুতে একটি প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজটি পড়েই প্রথম ১, ২, ৩ নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই ১ থেকে ৩ নম্বর প্রশ্নের উত্তর লেখার জন্য প্যাসেজটি ভালো করে বুঝতে হবে। ১ নম্বর প্রশ্নে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (MCQ) থাকে। এ ক্ষেত্রে প্রতিটি প্রশ্নে তিনটি করে উত্তর থাকবে। এগুলো থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। যেমন—Question : Hasina Begum is Sabera’s — (teacher/ mother/ aunt).Ans : Hasina Begum is Sabera’s mother.১ নম্বর প্রশ্ন: ১ নম্বর প্রশ্নে MCQ না বদলে fill in the gaps থাকলে প্রথমে প্যাসেজটি থেকে ধারণা দিয়ে উত্তরগুলো লিখতে হবে। ২ নম্বর প্রশ্ন: ২ নম্বর প্রশ্নে থাকে true or false. False হলে সঠিক উত্তর লিখতে বলা হয়। প্রশ্নটিও প্রদত্ত প্যাসেজ থেকে দেওয়া হয়। যেমন—Question : Shihab went to see the Khilgaon flyover.Ans : False. Correct answer : Shihab went to see the Mohakhali flyover.২ নম্বর প্রশ্নে true or false না থেকে যদি টেবিল থেকে ম্যাচিং আসে, তাহলে পাঁচটি সঠিক বাক্য লিখতে হবে। টেবিলটি অবশ্যই প্রদত্ত প্যাসেজ থেকেই তৈরি করা থাকবে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উত্তর তৈরি করতে হবে।যেমন—Question : Match the phrases from column ‘A’ with the phrases from column ‘B’ (extra one is given in column ‘B’.)A 1. Bangladesh is mainly 2. The Cox’s Bazar sea 3. Bangladesh is a 4. We have a lot of 5. The Royal Bengal TigerBa. beach is about 120 km. long. b. an agricultural country. c. fruits and fishes. d. peaceful country. e. very much f. lives in the Sundarbans.Answer to the question no-2 :(1 + b) : Bangladesh is mainly an agricultural country.(2 + a) : The Cox’s Bazar sea beach is about 120 km. long.(3 + d) : Bangladesh is a peaceful country.(4 + c) : We have a lot of fruits and fishes.(5 + f) : The Royal Bengal Tiger lives in the Sundarbans.৩ নম্বর প্রশ্ন: পাঁচটি প্রশ্ন থাকবে। প্রদত্ত প্যাসেজ থেকে ধারণা নিয়ে এ প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্ন যে tense-এ থাকবে, উত্তরও সেই tense-এ লিখবে। যেমন—Question : What did Jamila do?Ans : She worked in a departmental store.৪ নম্বর প্রশ্ন: এই প্রশ্নে পাঠ্যবই থেকে একটি কবিতার প্রথম ৮ লাইন মুখস্থ লিখতে বলা হবে। কবিতাটি হুবহু পাঠ্যবইয়ের মতো করে লিখতে হবে। ধরন (স্টাইল) বদলানো যাবে না। কবিতার নাম, লাইনসংখ্যা ও বিরাম চিহ্ন ঠিকমতো লেখা হয়েছে কি না, তা অবশ্যই খেয়াল রাখবে।৫ নম্বর প্রশ্ন: এ ক্ষেত্রে টেবিলে প্রদত্ত world/phrase ব্যবহার করে punctuation mark (বিরাম চিহ্ন) ব্যবহার করে অর্থবোধক বাক্য লিখতে হবে। আর যদি শব্দগুলো দিয়ে বাক্য তৈরি (মেকিং সেনটেনস) করতে বলা হয়, তাহলে পাঁচটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। বাক্যগুলো তোমাদের ইংরেজি পাঠ্যবইয়ের বাক্যের মতো হলে ভালো হয়। তা না হলে ছোট ছোট বাক্য লেখার চেষ্টা করবে।৬ নম্বর প্রশ্ন: Matching words with their similar/opposite words. প্রদত্ত পাঁচটি শব্দ, অতিরিক্ত একটিসহ মোট ছয়টি অর্থের সঙ্গে মিল করে উত্তর করতে হবে। বিগত বছরের শিক্ষা সমাপনীর প্রশ্ন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখে এ সম্পর্কে ধারণা নিতে পারবে।৭ নম্বর প্রশ্ন: এ প্রশ্নে পাঠ্যবই থেকে কয়েক লাইনের একটি প্যাসেজ কিংবা পাঁচটি ভিন্ন ভিন্ন বাক্য দেওয়া থাকবে। প্যাসেজ কিংবা বাক্যগুলোকে capital letter ও punctuation mark ব্যবহার করে পুনরায় লিখলেই উত্তর হয়ে যাবে। এর জন্য পাঠ্যবইয়ের অধ্যায়গুলো ভালো করে দেখবে।৮ নম্বর প্রশ্ন: এ অংশে সাতটি প্রশ্নের প্রশ্নবোধক বাক্যের world এলোমেলো করে দেওয়া হবে। প্রতিটি শব্দ পরপর বসিয়ে যেকোনো পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। তারপর সেগুলোর উত্তর লিখতে হবে। ৯ নম্বর প্রশ্ন: এ প্রশ্নে একটি কল্পিত অবস্থার উল্লেখ থাকবে। সে অবস্থা অনুযায়ী একটি অনুরোধমূলক সংলাপ (ডায়লগ) লিখতে হবে। ডায়লগে ‘would’, ‘could’ ইত্যাদির ব্যবহার করে request ও response বাক্যগুলো লিখতে হবে। ১০ নম্বর প্রশ্ন: এ প্রশ্নে verb-এর উপযুক্ত রূপ (form) দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানে verb-সহ পাঁচটি পৃথক বাক্য বা পাঁচটি শূন্যস্থানসহ একটি প্যাসেজ দেওয়া থাকবে। পাঠ্যবইয়ের প্যাসেজগুলো ভালো করে পড়তে হবে।১১ নম্বর প্রশ্ন: এ প্রশ্নে paragraph লেখার জন্য paragraph-সম্পর্কিত কয়েকটি শব্দ কিংবা কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে। এ রকম একটি নমুনা paragraph-ও দেওয়া থাকতে পারে। প্রদত্ত শব্দ (clue), প্রশ্ন বা মডেল অনুযায়ী paragraph লিখতে হবে। ১২ নম্বর প্রশ্ন: এ ক্ষেত্রে একটি ব্যক্তিগত চিঠি (letter) লিখতে বলা হবে। একটি নমুনাপত্র অবলম্বন করে এটি লিখতে হবে। একটি চিঠির বিভিন্ন অংশ থাকে, সঠিকভাবে সে নিয়ম মেনে নিয়েই লিখতে হবে।