দেশ টিভিতে আজ বিকেলে ও রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক সাতকাহন। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়া উদ্দিন, পরিচালনা করেছেন গোলাম সোহরাব। নাটকে অভিনয় করছেন আবুল হায়াত। কথা হলো তাঁর সঙ্গে।‘সাতকাহন’ নাটকে আপনার বয়স একটু কম মনে হলো।আগামী ৭ সেপ্টেম্বর আমার ৬৭ বছর পূর্ণ হবে। কিন্তু নাটকে আমার বয়স দেখানো হয়েছে ৪৫ বছর। মেকআপ-গেটআপও সেভাবেই নেওয়া হয়েছে। এই নাটকে কাজ করার অনেক মজার ঘটনা আছে, একটা ঘটনা বলি। আমি ৩০ বছর আগে নাটকে শর্মিলী আহমেদের বাবার চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু সাতকাহন নাটকে তিনি আমার মা। তাই শুটিংয়ের সময় আমি দারুণ মজা পাই। আজ তো এটিএন বাংলায় আপনার অভিনীত ‘পারাপার’ ধারাবাহিকটিও প্রচারিত হবে।অনিমেষ আইচ খুব সুন্দর লিখেছে, আর অরণ্য আনোয়ারও কাজটির ব্যাপারে খুব সিরিয়াস ছিল। শুরুটা যেভাবে হয়েছিল, শেষ দিকে এসে মনে হচ্ছে, একটু হুড়োহুড়ি করে শেষ হলো। হয়তো অনিমেষ আর অরণ্য সেভাবে সময় দিতে পারেনি। তবে গল্পটা কিন্তু চমৎকার।এবার ঈদের কয়টি নাটক পরিচালনা করেছেন?তিনটি নাটক। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প থেকে আমিই নাট্যরূপ দিয়েছি। একটু রহস্য গল্প। নাম চিঠি। যাবে এটিএন বাংলায়। আনিসুল হকের লেখা নাটক শুধু একটু বিরহের জন্যে। হাসির গল্প। বিটিভির জন্য তৈরি করেছি। আর চ্যানেল আইতে যাবে অরণ্য মঞ্জুরি। রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম। এক বন্দিদশা থেকে পালিয়ে এসে আরেক কঠিন বাস্তবতার মুখোমুখি হয় মেয়েটি। তাকে নিয়েই গল্প।আর আপনার অভিনীত চরিত্রগুলোর মধ্যে কোনটিকে বিশেষভাবে উল্লেখ করবেন?রেদওয়ান রনির প্রুফ রিডার নাটকটির চরিত্রটি খুব ভালো লেগেছে। ডিজিটাল প্রযুক্তির যুগেও এই প্রুফ রিডার সেই পুরোনো সময়ের মতো করে কাজ করার চেষ্টা করছে। এ ছাড়া ইফতেখার ফাহিমর চক্র নাটকে আমার চরিত্রটি মানসিকভাবে ভারসাম্যহীন। ফেরদৌস হাসানের তিনটি নাটকে কাজ করেছি। এগুলোও ভালো হয়েছে।