আগে সন্তান, পরে মদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স মাত্র ছয় দিন! তখনই ছোট্ট এভিকে যেতে হয় অস্ত্রোপচারের ছুরির নিচে। কয়েক মাসের ব্যবধানে যেতে হয় আরও দুইবার। যে বয়সে একটি বাচ্চার সারাক্ষণ মা-বাবার বুকে থাকার কথা, সে বয়সেই বাচ্চাটির ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। এই দুঃখে এভির বাবা শন ও’কনোর প্রতিজ্ঞা করেছেন, আগামী এক বছর তিন মদ পান করবেন না। কেবল সন্তানের সুস্থতার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।যুক্তরাজ্যের উত্সবের সময় সব মানুষই তাদের ঘরে অ্যালকোহল মজুত রাখে। কিন্তু এভির বাবা ছিলেন এর ব্যতিক্রম। বেশ কিছুদিন ধরে তিনি এক ফোঁটা অ্যালকোহলও ছুঁয়ে দেখেননি।আড়াই বছরের মেয়ে এভির জন্য তার বাবা শন ও’কনোর এক বছরের জন্য কোনো ধরনের মদ পান করবেন না বলে পণ করেছেন। এরই মধ্যে তিনি মদ ছাড়াই ছয় মাস কাটিয়ে দিয়েছেন। জন্মগতভাবে হির্সপ্রাংস নামের এক বিরল রোগে আক্রান্ত হয় এভি। এই ধরনের রোগীদের হজমে সমস্যা হয়। ফলে শরীর থেকে বর্জ্য বের হতে পারে না।এই স্বল্প জীবনে শিশুটি ৫০ দিনের মতো হাসপাতালের বিছানায় কাটিয়েছে। শুধু তা-ই নয়, তিন তিনটি অস্ত্রোপচারের ধকলও সইতে হয়েছে তাকে। প্রথম অস্ত্রোপচারটি হয়েছিল মাত্র ছয় বছর বয়সে।‘অনেক সময় আমি ভুল করে মদ নিয়ে আসার জন্য হোটেল বয়কে আদেশ দিই। পরক্ষণেই আবার আমি সম্বিত ফিরে পাই।’ বলছিলেন শন।শন আরও বলেন, ‘আমরা তো জানি না, আমাদের দ্বিতীয় সন্তানেরও একই ধরনের রোগ হতে পারে। তাই আমি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি।’জন্মের পর থেকেই এভিকে স্বাভাবিক মনে হচ্ছিল না। জন্মের পর কয়েক দিন সে মলত্যাগ করতে পারেনি। চিকিত্সকেরা তখন জানান, এভি হির্সপ্রাংস রোগে আক্রান্ত। তাঁরা সিদ্ধান্ত নেন, এভির পেট ছিদ্র করে তা পরিষ্কার করতে হবে। এরপর পুরো সুস্থ করতে এভির দেহে আরও দুইবার অস্ত্রোপচার করা হয়।শন বলেন, ১০ মাস বয়সে এভি প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এই সময়ের মধ্যে এভির পেটের সঙ্গে একটি বিশেষ থলে বাধা থাকত। যার একপ্রান্ত তার অন্ত্রের সঙ্গে সংযুক্ত ছিল। দেড় বছর বয়সে তার পেটের অবস্থা স্বাভাবিক হয়ে আসে। এর পরও হির্সপ্রাংস রোগে ভোগার কারণে এভি অন্যান্য শারীরিক সমস্যায় পড়তে পারে। সম্প্রতি তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকেরা জানান, এবার এভির দেহে ভাইরাসের সংক্রমণ হয়েছে। এতে সে শ্বাসকষ্টে ভুগছে। এত কিছুর পরও এভি খুব মিশুক, সামাজিক, হাসিখুশি ও চটপটে স্বভাবের—জানিয়েছেন তাঁর বাবা।এদিকে শন ও তাঁর স্ত্রী তাঁদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন। তাঁরা আশঙ্কা করছেন, বংশগত কারণে যদি এই সন্তানও এভির মতো হয়। তবে, সেটা তাঁদের জন্য হবে, বড় ধরনের একটা আঘাত। ওদিকে চিকিত্সকেরাও এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না।এভির মা-বাবা এখন এভির দেখাশোনায় মন দিয়েছেন। তাঁদের সমস্ত ভাবনাজুড়েই রয়েছে এভি। আর শন আগামী গ্রীষ্মের আগে মদ ছুঁবেন না। বরং কমলার জুস খেয়েই তিনি এ সময়টুকু পার করে দেবেন।এদিকে শন আরও একটি চ্যালেঞ্জ হাতে নিয়েছেন। এবার তিনি শেফিল্ড চিলড্রেনস হসপিটালের জন্য অর্থ সংগ্রহ অভিযানে নেমেছেন। তিনি বলেন, এভাবে সংগৃহীত অর্থ হাসপাতালে জন্মগতভাবে কঠিন রোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারে ব্যয় হবে। এই হাসপাতালেই শনের মেয়ে এভি চিকিত্সাধীন ছিল। বিবিসি অবলম্বনে।