আগের পিএসসি ও কনোকোর মুনাফা বণ্টনের চিত্র
বর্তমানে দেশের পাঁচটি গ্যাস ক্ষেত্রে চারটি বিদেশি কোম্পানি পিএসসির অধীনে গ্যাস তুলছে। এর মধ্যে মার্কিন কোম্পানি শেভরন পরিচালিত জালালাবাদ ক্ষেত্র থেকে দৈনিক ১৫ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলা হয়। তা থেকে পেট্রোবাংলা পায় প্রায় ৭৮ শতাংশ, বাকি প্রায় ২২ শতাংশ পায় শেভরন। ১৫ কোটির বেশি, ৩০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলা হলে পেট্রোবাংলা পায় ৮০ শতাংশ। দৈনিক ৩০ কোটি ঘনফুটের বেশি তোলা হলে পেট্রোবাংলা পায় প্রায় ৮৩ শতাংশ। জালালাবাদ ক্ষেত্রটি আবিষ্কৃত অবস্থায় শেভরনের সঙ্গে পিএসসি হওয়ায় এখান থেকে পেট্রোবাংলা অন্যান্য ক্ষেত্রের তুলনায় কিছুটা বেশি গ্যাস পাচ্ছে।মৌলভীবাজার ক্ষেত্র থেকে দৈনিক ১৫ কোটি ঘনফুট গ্যাস তোলা হলে পেট্রোবাংলা পায় ৭০ শতাংশ, শেভরন ৩০ শতাংশ। ১৫ কোটির বেশি, ৩০ কোটি ঘনফুট পর্যন্ত তোলা হলে পেট্রোবাংলা পায় প্রায় ৭৩ শতাংশ। দৈনিক ৩০ কোটি ঘনফুটের বেশি তোলা হলে পেট্রোবাংলা পায় প্রায় ৭৫ শতাংশ। এই ক্ষেত্রটিও চিহ্নিত অবস্থায় শেভরনের সঙ্গে পিএসসি করা হয়েছিল।বিবিয়ানা গ্যাস ক্ষেত্রটি শেভরনের আবিষ্কার। এখান থেকে দৈনিক ১৫ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলা হলে পেট্রোবাংলা পায় প্রায় ৬৩ শতাংশ, শেভরন ৩৭ শতাংশ। ৩০ কোটি ঘনফুট পর্যন্ত তোলা হলে পেট্রোবাংলা পায় ৬৫ শতাংশ। আর দৈনিক ৩০ কোটি ঘনফুটের বেশি তোলা হলে (এখন এর চেয়ে অনেক বেশি তোলা হচ্ছে) পেট্রোবাংলা পায় প্রায় ৬৮ শতাংশ।আইরিশ কোম্পানি টাল্লো পরিচালিত বাঙ্গুরা ক্ষেত্রে ব্যয় উশুল করা (কস্ট রিকভারি) পর্যায়ে দৈনিক ১৫ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলা হলে পেট্রোবাংলা পেত ৬১ আর টাল্লো ৩৯ শতাংশ। ব্যয় উশুল শেষে পেট্রোবাংলা পাচ্ছে ৬৬ শতাংশ। ব্যয় উশুল পর্যায়ে ৩০ কোটি ঘনফুট পর্যন্ত তোলা হলে পেট্রোবাংলা পেত ৬৬ শতাংশ। ব্যয় উশুল শেষে এই পর্যায়ে পেট্রোবাংলা পায় সাড়ে ৭২ শতাংশ। ব্যয় উশুল পর্যায়ে দৈনিক ৩০ কোটি ঘনফুটের বেশি গ্যাস তোলা হলে পেট্রোবাংলা পেত সাড়ে ৭২ শতাংশ। ব্যয় উশুলের পর পেট্রোবাংলা পায় ৭৮ শতাংশ। ব্যয় উশুল পর্যায়ে দৈনিক ৬০ কোটি ঘনফুটের বেশি গ্যাস তুললে পেট্রোবাংলা পেত ৮২ শতাংশ। ব্যয় উশুলের পর এই পরিমাণ তুললে পাচ্ছে ৮৫ শতাংশ।অস্ট্রেলীয় সান্তোস ও মার্কিন হেলিবার্টন পরিচালিত সমুদ্রবক্ষের সাঙ্গু ক্ষেত্র থেকে দৈনিক ১০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলা হলে দুই পক্ষ সমান অর্ধেক ভাগ পায়। দৈনিক ১৫ কোটি ঘনফুট তোলা হলে পেট্রোবাংলা পায় ৫৫ শতাংশ। দৈনিক ২৫ কোটি ঘনফুট পর্যন্ত তোলা হলে পেট্রোবাংলা পায় ৬৫ শতাংশ। দৈনিক ৩৫ কোটি ঘনফুট তোলা হলে পেট্রোবাংলা পায় ৭৫ শতাংশ। দৈনিক ৪৫ কোটি ঘনফুট তোলা হলে পেট্রোবাংলা পায় ৮৫ শতাংশ। ৪৫ কোটি ঘনফুটের বেশি তোলা হলে পেট্রোবাংলা পায় সাড়ে ৮৭ শতাংশ।উপরোক্ত পিএসসিগুলো অনেক পুরোনো হওয়ায় মুনাফার গ্যাস বণ্টনের এই হিসাব বিশেষ ব্যবস্থায় পাওয়া সম্ভব হয়েছে। কনোকোফিলিপসের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত পিএসসির ক্ষেত্রেও এ রকম হিসাব রয়েছে। কিন্তু তা অন্তত আরেকটি পিএসসি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত সব পক্ষ গোপন রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।কনোকোর সঙ্গে উৎপাদন বণ্টন: কনোকোর সঙ্গে স্বাক্ষরিত পিএসসি অনুযায়ী, বিনিয়োগকৃত অর্থ উশুল পর্যায়ে কনোকো মোট উত্তোলিত গ্যাসের সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত পাবে। বাকি ৪৫ শতাংশ মুনাফা (প্রফিট) হিসাবে ভাগ হবে। এই ভাগে কে কতটুকু পাবে, তা নির্ধারিত হবে দৈনিক উৎপাদনের ভিত্তিতে। বিনিয়োগকৃত অর্থ উশুলের পর উত্তোলিত তেল কিংবা কনডেনসেটের ৬০ থেকে ৮৫ শতাংশ পাবে পেট্রোবাংলা। আর গ্যাসের ক্ষেত্রে পাবে ৫৫ থেকে ৮০ শতাংশ (এই প্রাপ্তির হার তেল বা গ্যাস উত্তোলনের পরিমাণ অনুযায়ী, নিম্নোক্ত ছকে উল্লিখিত হারে নির্ধারিত হবে (ধারা ১৪.৩ থেকে ১৪.৬)।এই ছকে পেট্রোবাংলার ন্যূনতম প্রাপ্য অংশ হিসাবে যে হার উল্লেখ করা হয়েছে, তার ভিত্তিতে সমুদ্রে অনুসন্ধানে অংশগ্রহণকারী বিদেশি কোম্পানিগুলো প্রস্তাব দেয় (বিড করে)। ওই বিডিংয়ে যে কোম্পানি পেট্রোবাংলাকে তাদের ন্যূনতম হারের চেয়ে সবচেয়ে বেশি দেওয়ার প্রস্তাব দিয়েছে (এ ক্ষেত্রে কনোকোফিলিপস), সেই কোম্পানির সঙ্গেই পিএসসি হয়েছে।পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর ও পরিচালক (পিএসসি) মুহাম্মাদ ইমাদুদ্দীন আহমেদ বলেন, বিডিংয়ের জন্য পেট্রোবাংলা তার প্রাপ্য হিসাবে ন্যূনতম যে অংশ প্রস্তাব করেছে, অনেক কোম্পানিই তার চেয়ে বেশি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের মধ্য থেকে সার্বিক যাচাই-বাছাইয়ে কনোকোর প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এর অর্থ হচ্ছে, নিচের ছকে পেট্রোবাংলার ন্যূনতম অংশ হিসাবে যে প্রস্তাব উল্লেখ করা আছে, পেট্রোবাংলা পাবে তার চেয়ে বেশি। তবে তা প্রকৃত কত, কনোকো কত হারে দেওয়ার প্রস্তাব দিয়ে বিড জিতেছে ‘বাণিজ্যিক গোপনীয়তা’র কথা বলে সেটি তা জানাতে অপারগতা জানিয়েছেন এই দুই কর্মকর্তা। তাঁরা বলেন, কোনো দেশে, কোনো পিএসসির ক্ষেত্রেই এটি প্রকাশ করা হয় না। এটি প্রকাশিত হলে এরপর কোনো পিএসসি স্বাক্ষরের জন্য বিডিংয়ের সময় বিভিন্ন কোম্পানি এর চেয়ে সামান্য কম-বেশি প্রস্তাব দিতে পারে। অর্থাৎ বাংলাদেশের সমুদ্রবক্ষে অনুসন্ধানে পিএসসি স্বাক্ষরের জন্য লেনদেনের একটি ‘বেঞ্চমার্ক’ তাদের হাতে তুলে দেওয়া হবে।উল্লেখ্য, বিনিয়োগকৃত অর্থ উশুলের জন্য উৎপাদনের সর্বোচ্চ ৫৫ শতাংশ বরাদ্দ থাকলে স্বাভাবিক অবস্থায় কোনো একটি ক্ষেত্র উৎপাদনে আসার তিন বছরের মধ্যে অর্থ উশুল হয়ে যায়।মুনাফার (প্রফিট) গ্যাস বণ্টনদৈনিক উৎপাদন পেট্রোবাংলার (ন্যূনতম) অংশ ঠিকাদারের অংশ সাড়ে সাত কোটি ঘনফুট ৫৫% —পর্যন্ত তোলা হলেসাড়ে সাত থেকে ১৫ ৬০% —কোটি ঘনফুট১৫ কোটি থেকে ২৫ ৬৫% —কোটি ঘনফুট২৫ কোটি থেকে ৪০ ৭০% —কোটি ঘনফুট৪০ কোটি থেকে ৬০ ৭৫% —কোটি ঘনফুট৬০ কোটির বেশি হলে ৮০% —মুনাফার তেল/কনডেনসেট বণ্টনদৈনিক উৎপাদন পেট্রোবাংলার (ন্যূনতম) অংশ ঠিকাদারের অংশ উত্তোলন সাড়ে ১২ হাজার ৬০% —ব্যারেল পর্যন্ত হলেসাড়ে ১২ হাজার থেকে ২৫ ৬৫% —হাজার ব্যারেল পর্যন্ত২৫ হাজার থেকে ৪০ ৭০% —হাজার ব্যারেল ৪০ হাজার থেকে ৬৫ ৭৫% —হাজার ব্যারেল৬৫ হাজার থেকে এক ৮০% —লাখ ব্যারেলএক লাখ ব্যারেলের বেশি ৮৫% —