আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে ২৪ জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আগৈলঝাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে। আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিটন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক শোয়েব ইমতিয়াজ, সহসভাপতি লিটন সেরনিয়াবাত প্রমুখ।