আগৈলঝাড়ায় নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগৈলঝাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের নির্মাণ দেবতা বিশ্বকর্মার পূজা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর পূজা ছাড়াও শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মূর্তুজা খান নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলার পয়সারহাট-রামশীল নদীতে রামশীল এলাকায় সবচেয়ে বড় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ছোট আকারে রাজিহার, বাশাইল, মাগুরাসহ উপজেলার বিভিন্ন স্থানে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার দর্শক নদীর দুই পাশে ভিড় জমায়।