আগৈলঝাড়ায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া ক্রীড়া একাদশের উদ্যোগে ৩ এপ্রিল শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় মাঠে ‘মতি মজুমদার ভলিবল টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসিম সরদার। উদ্বোধনী খেলায় বাশাইল যুবসংঘ দুই গোলে নাঘিরপাড় একাদশকে পরাজিত করে।গৌরনদীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা: গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী খোদেজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র নুরুল ইসলাম হাওলাদার। বক্তব্য দেন কমিটির সদস্য কাজী মাশুকুর রহমান, কাজী স্বজল প্রমুখ।