আগ্নেয়গিরির ওপর পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজউইক-এর আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদন, ২৯ মার্চ ১৯৭১গত সপ্তাহে পাকিস্তানের প্রেসিডেন্ট মুহাম্মদ ইয়াহিয়া খান তাঁর দ্বিখণ্ডিত দেশের পূর্বাঞ্চলে যাওয়ার সময় উড়োজাহাজে চড়ার আগে বুদ্ধিমত্তার সঙ্গে তাঁর রিবনখচিত সেনা পোশাক ছেড়ে ধূসর রঙের স্যুট পরে নিলেন। তার পরও তিনি যখন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় পৌঁছালেন, যুদ্ধক্ষেত্রের জ্ঞানী সৈন্যের মতো সতর্কতার সঙ্গে শত্রুপক্ষের মাইনফিল্ড নিয়ে আলোচনায় নামলেন। তাঁকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাগত জানাতে যে দলটি উপস্থিত হলো, তাতে থাকল কজন সেনা কর্মকর্তা আর তাঁর জোরদার নিরাপত্তার জন্য নিয়োজিত বিষণ্নমুখ সেনাদল। এখানেই শেষ নয়, তার পরও প্রতি ১০০ ফুট দূরে এয়ারপোর্ট থেকে প্রেসিডেন্টের সবুজ দেয়ালঘেরা প্রাসাদ পর্যন্ত মেশিনগান হাতে সতর্ক সৈন্য, তাদের পায়ের কাছেই কার্তুজের বাক্স—যদি আরও লাগে। প্রেসিডেন্টের গাড়িবহর যে লৌহকপাট তার বাড়ি পাহারা দেয়, সেই কপাট অতিক্রম করার পর যখন মিলিয়ে গেল, ঢাকার নাগরিকদের একজন প্রেসিডেন্টকে দেখার জন্য যে চোখ ঘুরিয়েছিল, মাটিতে একদলা থুতু নিক্ষেপ করে ঘৃণাভরা স্বরে আওড়াল, ‘তিনি আমাদের প্রেসিডেন্ট নন। যে লোক মানুষকে এত ভয় পায়, তিনি কেমন করে ভান করেন যে তিনি আমাদের প্রতিনিধিত্ব করেন?’তার পরও ইয়াহিয়া যখন বিচ্ছিন্নতাবাদী মনোভাবের পূর্ব পাকিস্তানে এলেন, এটাকে একটা সাহসী কাজই বিবেচনা করতে হবে। কারণ তিনি ঢাকায় শেখ মুজিবুর রহমানের মুখোমুখি হলেন, যিনি ইয়াহিয়া সরকারের কর্তৃত্বই অস্বীকার করেছেন; কার্যত এ মাসের শুরু থেকে তিনিই পূর্ব পাকিস্তানের প্রকৃত শাসক। দুজনের ব্যক্তিগত স্টাইলেও বৈষম্য। ইয়াহিয়া কর্কশ, কঠিন পেশাদার সৈনিক, যাঁর জনসমক্ষে কথাবার্তা সুনলে মনে হয় অনুশাসনের বক্তৃতা দিচ্ছেন। আর মুজিব (যে নামে তাঁকে ডাকা হয়) নিখুঁত রাজনীতিবিদ, বর্ণাঢ্য বক্তা। তবু দুজনের বৈঠকে একমত হওয়ার ওপর ঝুলে আছে পাকিস্তানের ভবিষ্যত্।পরস্পরবিরোধী দুজন দৈনিক রুটিন-কাজে মনোনিবেশ করলেন। সকালের পর সকাল শিঙা বাজানো গাড়িবহরে খোলো পতাকা ওড়ানো সাদা টয়োটা সেডানে তিনি প্রেসিডেন্ট ভবনে ঢুকছেন—কালো পতাকা কেন্দ্রীয় সরকারের বাহিনীর হাতে রাস্তায় নিহত বাঙালিদের স্মরণে শোক প্রকাশের জন্য। সেখানে উপস্থিতির পর তিনি এবং ইয়াহিয়া স্থিতধি হয়ে বসলেন, কোনো সহায়তাকারী ছাড়াই, একান্ত আলাপে। একদিন উত্তেজক আলোচনার সময় ইয়াহিয়া বললেন, ‘আমি সৈনিক, আমাকে বকাঝকা করবেন না।’মুজিব ঝড়ের গতিতে বেরিয়ে এলেন। বলে এলেন, ‘আপনার সঙ্গে আর আলাপ করে লাভ নেই। আপনি আলোচনার আসল জায়গায় আসছেন না।’ ৯০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, বাতাসে আর্দ্রতা, মেজাজ চড়ে যাওয়ারই কথা—একান্তে কী আলাপ হয়েছে তা দুজনের কেউ বলবেন না—আসল কথা, দুজন যে একসঙ্গে কথা বলেছেন, এটাই যথেষ্ট—এটাই অন্তত সাময়িকভাবে হলেও পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে এখনই দ্বিখণ্ডিত হওয়ার হাত থেকে রক্ষা করবে। গত সপ্তাহের আলোচনার ওপর নিউজ উইক-এর লোরেন জেঙ্কিন্স ঢাকা থেকে রিপোর্ট করেছেন—মুজিব চাচ্ছেন এখনই পূর্ব পাকিস্তান থেকে সামরিক আইন তুলে নিয়ে গত ডিসেম্বরে জাতীয় পরিষদের নির্বাচিত দলের কাছে পাকিস্তানের একটি নতুন সংবিধানের খসড়া প্রণয়নের জন্য ক্ষমতা হস্তান্তর করা হোক। কারণ মুজিবের আওয়ামী লীগ জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ দল—এ ধরনের সংবিধান পাকিস্তান ফেডারেল ইউনিয়নে আলগা বন্ধনে থেকে পূর্ব পাকিস্তানের জন্য অনিবার্যভাবে সর্বোচ্চ স্বায়ত্তশাসনেরই প্রতিফলন ঘটাবে। আর ইয়াহিয়া যেহেতু বিষয়টি সম্পর্কে গভীরভাবে অবহিত, তিনি সামরিক আইন উঠিয়ে নেওয়া কিংবা যেকোনো সংবিধানে প্রেসিডেন্টের না-সূচক ভেটো প্রয়োগক্ষমতা প্রত্যাহার মেনে নেবেনই না।ইয়াহিয়া-মুজিব আলোচনার ভেতরের খবর প্রকাশিত না হওয়ায় ভয়ার্ত-গুজব ঢাকাকে ছেয়ে ফেলে। সফরকারীরা জানান, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইটে সৈন্য টানা হচ্ছে এখানকার সেনাশক্তি আরও জোরদার করার জন্য। বুদ্ধিমত্তার সঙ্গে বেসামরিক পোশাকে আড়াল করেও আনা হচ্ছে না। বোমা ও গোলাগুলির ঘটনা হামেশাই ঘটে চলেছে। মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডের বাড়িতে অজানা ঘাতক শর্টগানের তিনটি গুলি ছুড়েছে—সব মিলিয়ে শহরে উত্তেজনা তুঙ্গে।তারপর সপ্তাহিক ছুটির দিনে প্রথম একটা ইশারা পাওয়া গেল যে ইয়াহিয়া-মুজিব আলোচনার অচলাবস্থা কেটে গেছে। যেখানে মুজিব সতর্কভাবে দ্ব্যর্থক রয়ে গেলেন, বিজয় দাবি করা থেকে বিরত রইলেন, তিনি সানন্দে ঘোষণা দিলেন, প্রেসিডেন্টের উঁচুদরের উপদেষ্টা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বিস্তারিত দরকষাকষি ও সমঝোতার জন্য বৈঠকে বসবেন। উত্ফুল্ল জনতাকে তিনি বললেন, ‘আমার জনগণ ঐক্যবদ্ধ, কেউ তাদের দাবিয়ে রাখতে পারবে না।’ জনতা চিত্কার করে বলল, ‘বাংলাদেশ স্বাধীন কর।’ কিন্তু সমস্ত উত্ফুল্লতা হয়তো অকালপক্ব হয়ে উঠতে পারে। বিষণ্ন বদনে মুজিবের একজন সহযোগী বললেন, ‘আমরা একটি আগ্নেয়গিরির ওপর বসে আছি, যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।’