আগ্নেয়াস্ত্র নীতিমালা সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বর্তমান নীতিমালা সংশোধন করা হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া আরও সহজ করা এবং যোগ্য ব্যক্তিদের সহজে লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করতেই নীতিমালাটি সংশোধন করা হবে। তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে আজ শনিবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।গিয়াসউদ্দিন আহমেদের অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা বা ট্যাক্সি ক্যাব ব্যবহার করে ছিনতাই রোধে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চেকপোস্টের মাধ্যমে নিয়মিত তল্লাশি করা হচ্ছে। সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সি ক্যাবের চালকদের নির্দিষ্ট পোশাক, ছবিসহ পরিচয়পত্র না থাকলে তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।