আগ্রহ যখন ব্যক্তি তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ক্রিকেটের বাইরে আর কী খেলেন? সুমন, মোহনপুর, রাজশাহীতামিম প্লে-স্টেশন। পরিবারে আপনার প্রিয় সদস্য কে?সাবরিনা সিদ্দিকা, বাগেরহাট, নাফিজা মাহজাবিন, সিলেটতামিম নামীর, আমার ভাতিজা। ক্রিকেটার না হলে কী হতেন?তুষার খান, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাকিল রেজা, চাঁপাইনবাবগঞ্জতামিম ক্রিকেটার না হলে কী হতাম... আসলে জানি না। অবসর কাটে কীভাবে?নওরিন, ঢাকা, রেহেনা দীপ্তি, ঝিনাইদহতামিম অবসরে দেশের বাইরে ঘুরতে যাই। মেয়েবন্ধু আছে?আফরিন, ঢাকা, নাবিলা ইসলাম, চট্টগ্রামতামিম আছে। বিয়ে করেছেন? না করলে কখন করবেন? কী ধরনের মেয়ে পছন্দ?ফারহানা, টাঙ্গাইল, শম্পা বড়ুয়া, চট্টগ্রাম, মুশফিক আহমেদ, গুলশান, ফয়সাল আহমেদ, রাজশাহী, রোকসানা ইসলাম, নারায়ণগঞ্জ, সাবিনা ইয়াসমীন, নারায়ণগঞ্জতামিম বিয়ে করিনি এখনো। কবে করব ঠিক নেই। পছন্দ...যে আছে তার মতো। প্রথম প্রেম কবে করেছেন? নাঈমা আক্তার দানিয়া, লোহাগড়া, নড়াইলতামিম সাত বছর আগে। এখনো সেটাই চলছে। আপনারা কয় ভাইবোন এবং আপনি কততম? ফারিহা ইসলাম, চান্দিনা, মিন্টু কুমার, নওগাঁতামিম দুই ভাই, এক বোন। মাঝে আমি। বোন ছোট। জন্মদিন উদ্যাপন করেন, নাকি সাধারণ দিনের মতো কাটে? করলে কীভাবে?তিথি, নোয়াখালী, মাহিয়া চৌধুরী, কুমিল্লাতামিম গত কয়েক বছর উদ্যাপন করতে পারিনি। তবে দেশে থাকলে জন্মদিনে বন্ধুদের সঙ্গে যা যা করা সম্ভব সবই করি। খেলার বাইরে কী করতে ভালো লাগে?পলাশ পল, চট্টগ্রামতামিম দেশের বাইরে গিয়ে ঘুরতে। কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন? এখন কোন বিষয়ে কোথায় পড়াশোনা করছেন?ইসমাত জেরিন, খুলনা, লায়লা নওশিন, রংপুর, শামসুন নাহার মাহিন, ঢাকা, রুকাইয়া, খুলনাতামিম ২০০৫ সালে ও লেভেল দিয়েছি। আপাতত পড়াশোনা করছি না। ব্যাচেলর ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে। তবে এখন সেটা সম্ভব নয়। আপনার শখ কী?নাবিলা ইসলাম আকাশ, উত্তর কাট্টলী, চট্টগ্রামতামিম বন্ধুদের সঙ্গে সময় কাটানো। বেড়ানোর প্রিয় জায়গা কোনটি?আখতার হোসেন আজাদ, নওগাঁ, তিশা, স্বর্ণা, রজনী, ঢাকা, মুহিব হাসান, মৌলভীবাজারতামিম বারবাডোজ, লঙ্কাউই, ব্যাংকক। মানুষের কোন ব্যবহারে বেশি কষ্ট পান?সাদিয়া সালমা, কাজলা, মতিহার, রাজশাহীতামিম স্বার্থপরতায়। আপনি এত কম হাসেন কেন?ফয়সাল আহমেদ, রাজশাহী সিটি কলেজ, রাজশাহীতামিম আমি এ রকমই। বিয়ের পর খেলায় ফর্ম থাকবে তো?আফসানা ইসলাম মিম, শৈলকুপা, ঝিনাইদহতামিম অবশ্যই থাকবে...ইনশাআল্লাহ।