আগ্রহ যখন ব্যক্তি তামিম
ছোটবেলা কোথায় কেটেছে? কোন স্কুল ও কলেজে পড়াশোনা করেছেন?সায়েম আহমেদ মিতু, ভাটিয়ারি, চট্টগ্রামতামিম চট্টগ্রামে। চট্টগ্রামের সানসাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজে। আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত কোনটি?আকিব হাসান অমি, কাফরুল, ঢাকাতামিম এনটিভির ক্রীড়া সাংবাদিক নাসিমুল হাসান দোদুল ভাইকে দেখা। ওল্ড ডিওএইচএস ক্লাবের টেন্টে একদিন ঘুম থেকে উঠে দেখি, উনি আমার রুমে! তখনই দোদুল ভাইয়ের কাছ থেকে প্রথম শুনি, আমি জাতীয় দলে ডাক পেয়েছি। আপনার কাছে বন্ধুত্বের মানে কী?সাইদা জামান লিমু, ইসলামাবাগ, টাঙ্গাইলতামিম বন্ধুত্ব হলো জীবন। তামিম নামের অর্থ কী?মরিয়ম, হাজী সাহেব রোড, মাগুরাতামিম জানি না। টেলিভিশনে আপনাকে একটি প্রসাধনীর বিজ্ঞাপনচিত্রে দেখি। বিজ্ঞাপনটা করতে কেমন লেগেছে? সত্যিকার অর্থে আপনি কোন প্রসাধনী ব্যবহার করেন?তামিমা আক্তার, কিশোরগঞ্জ, সামিয়া সুলতানা, চট্টগ্রামতামিম বিজ্ঞাপনটা করতে আসলেই দারুণ লেগেছে। আমি ব্যবহার করি ম্যাক্স ফেয়ারনেস ক্রিম। ফুটবলে দেশে এবং দেশের বাইরে আপনার প্রিয় দল কোনটি?আখলাক-উজ্জামান, চারতলা মোড়, রংপুরতামিম দেশের বাইরে রিয়াল মাদ্রিদ। দেশে যখন যে ক্লাবের হয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলি। কার হাতের রান্না বেশি পছন্দ?ফাবিয়া, তুলিকা, ঢাকাতামিম জাকির, আমার বাসার কেয়ারটেকার কাম শেফ। আপনার কি টুইটার অ্যাকাউন্ট আছে?বশির ভূঁইয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জতামিম নেই। ফেসবুকও নেই। তবে ফেসবুকে একটা ফ্যান পেজ আছে। www.facebook.com/tamim.iqbal ব্যক্তিজীবনে কোন বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন?পারভেজ তাইজুর রাফি, নওগাঁতামিম আল্লাহ হয়তো আমাদের কোনো বিশেষ গুণ দিয়েছেন। সেটা দিয়ে আপনি জীবনে সফল। আমাদের দায়িত্ব, যাঁরা সফল নন, তাঁদের সেই গুণ দিয়ে সাহায্য করা। আপনার সাফল্যের ভাগ তাঁদের দেওয়া। জীবনে সফল হতে হলে কোন জিনিসগুলো দরকার বলে মনে করেন আপনি?আলী আহমেদ, ঢাকাতামিম সঠিক চিন্তা দরকার। আর দরকার পরিচ্ছন্ন হূদয়। নিজের কোন দিকটি সবচেয়ে বেশি পছন্দ এবং অপছন্দ করেন?সমৃদ্ধি সায়র, আজিমপুর, ঢাকাতামিম দরিদ্র মানুষের জন্য যেভাবে চিন্তা করি, নিজের এই দিকটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আর অপছন্দ করি মাঝেমধ্যে মেজাজ হারিয়ে ফেলাটা। অনেক সময় এটা নিয়ন্ত্রণ করতে পারি না। ক্রিকেটের বাইরে এমন কোনো স্বপ্ন আছে, যা পূরণ হয়নি?উম্মে সায়মা, চট্টগ্রামতামিম নিজের একটা বাড়ি। এই স্বপ্নটা এখনো পূরণ হয়নি। পূরণ করতে চাই। আমি জানি, আপনি গান পছন্দ করেন? কোন ধরনের গান আপনার পছন্দ? আপনার প্রিয় ব্যান্ড কোনটি?শিমুল চন্দ্র দাস, ইউনিভার্সিটি অব চট্টগ্রাম, চট্টগ্রামতামিম যে গান শুনে ভালো লাগে সেটাই। একনের গান ভালো লাগে। ধরেন, আপনি আর সাকিব ভাইয়া একই মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পছন্দ করলেন। তারপর কী হবে?অপরূপা, কুষ্টিয়াতামিম নো চান্স। আমার তো একজন আছেই! স্কুলে কেমন ছাত্র ছিলেন আপনি, রোল নম্বর কি এক-দুইয়ের মধ্যে থাকত? পাপড়ি, স্নিগ্ধা, বর্মণ, নাবিলা, মনি, সুস্মিতা ও বাণী, ব্রাহ্মণবাড়িয়াতামিম ক্লাস সেভেন পর্যন্ত ভালো ছিলাম। এরপর আড্ডা মারতে শিখে গেছি...হা হা হা। আর রোল নম্বর এক-দুইয়ের মধ্যেই থাকত, তবে শেষের দিক থেকে! চট্টগ্রামে যাওয়ার খুব ইচ্ছা। গিয়ে আপনার বাসায় থাকতে চাই। চট্টগ্রামে গেলে আপনার কাছ থেকে কী সুবিধা পেতে পারি?মীম সুলতানা, মাগুরা কলেজপাড়া, মাগুরাতামিম মার খাওয়াতে চান! নিজেকে কতটা ভালো মানুষ মনে করেন? ইতি, টাঙ্গাইলতামিম ভালো-খারাপ মিলিয়েই আমি। ভালো অভ্যাস আছে, খারাপ অভ্যাসও আছে। খুব রেগে গেলে কী করেন?রাসেল আহমেদ, কুমিল্লা, নোমান, ঢাকাতামিম কী করি, সেটা তো বলা যাবে না। তবে চেষ্টা করি রাগ নিয়ন্ত্রণ করতে। নাফিস ভাইয়ের সঙ্গে আপনার ছোটবেলার ক্রিকেট ম্যাচ নিয়ে মজার কোনো স্মৃতি আছে কি?প্রিয়, ঢাকাতামিম তাদের বিপক্ষে একবার আউট হয়ে গেলাম। কিন্তু আমি মনে করেছি ওটা আউট না। পরে না খেলেই ব্যাট নিয়ে বাসায় চলে গেলাম। আমি ব্যাট নিয়ে দৌড় দিলাম, ভাইয়াসহ সবাই আমার পেছন পেছন ব্যাটের জন্য দৌড়ানো শুরু করল...ফানি। আপনার জীবনের তিনটি ইচ্ছা কী কী?সায়ীদ আহমেদ চৌধুরী, সিলেটতামিম আলিশান একটা বাসা থাকবে, সিনেমায় যেমন দেখি...ড্রিম হাউস। একটা এমন ইনিংস থাকবে যেটা কেউ খেলতে পারবে না। আর ব্যবসায় নিজের অনেক বড় সাম্রাজ্য থাকবে।প্রিয় পাঠকপ্রচুর চিঠি এবং ই-মেইল পেয়েছি আমরা। আপনাদের ব্যাপক সাড়ায় আমরা অভিভূত, মুগ্ধ। অনেক প্রশ্ন বাদ দিতে হয়েছে। কারণ পুরো ঠিকানা পাওয়া যায়নি অনেকের এবং যাচাই-বাছাইও করা হয়েছে। হতাশ হবেন না। ক্রীড়াতারকাদের প্রশ্ন করার আবারও সুযোগ আসবে। সবাইকে ধন্যবাদ।বিভাগীয় সম্পাদক